স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার পূর্ণাঙ্গ কমিটি

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২০-২০২১ সালের জন্য সংগঠনটির ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ১৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। ১৯ জানুয়ারি এ কমিটি গঠন করা হয়।
১৯ জানুয়ারি ওজোন পার্কের একটি ভেন্যুতে অনুষ্ঠিত সভায় দীর্ঘ আলোচনার পর গঠনতন্ত্র অনুসারে ২৩ সদস্যবিশিষ্ট কমিটির পরিসর বাড়িয়ে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। এ বছর অনেকগুলো ইনডোর ইভেন্ট থাকার কারণে কমিটির পরিসর বাড়ানো হয়েছে। পরে সভায় উপস্থিত সবার সম্মতিতে ২০২০-২১ সালের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন যথাক্রমে মিসবা আবেদীন ও রশিদ রানা। কমিটিতে এ ছাড়া রয়েছেন সহসভাপতি ওয়াহিদ কাজী, সাইকুল ইসলাম, খাইরুল ইসলাম ও শাহরিয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী খান ও আমানত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, সহসাংগঠনিক সম্পাদক সাগর শানু, দপ্তর সম্পাদক ফাহিম শাকিল, সহদপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক সৈয়দ ইলিয়াস, সহপ্রচার সম্পাদক সুমন আহমদ, কোষাধ্যক্ষ ইডাকুত রহমান, সহকোষাধ্যক্ষ মুফিজুল ইসলাম এবং কার্যকরী সদস্য মহিউদ্দিন দেওয়ান, আব্দুল বাছিত খান, জহির উদ্দিন, আবু তাহের, জুয়েল আহমদ, সাইফুর খান, সাইফুল আলম, নুরুল হক, কাজী তোফায়েল ইসলাম, ইমরুল আলম, সোহেল আহমদ, মোহাম্মদ দেলওয়ার হোসেন, নুরুল আলম, সায়েক হোসেন, শামিম মিয়া, শক্তি দাশ গুপ্তা, এমদাদ ভূঁইয়া, শাহ সেলিম ও শফিকুর রহমান শাফাত।
সংগঠনের ১৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম পরে জানিয়ে দেওয়া হবে বলে সভায় জানানো হয়। এবারের বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের লীগের গ্র্যান্ড স্পনসর অ্যাপোলো ইনস্যুরেন্স ব্রোকারেজ ইনক-এর প্রেসিডেন্ট ও সিইও শমসের আলী।
উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে কাপ ইনডোর মিনি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিতে সভাপতি মিসবা আবেদীন (৩৪৭-৪১৬-৪৯৬৬) ও সাধারণ সম্পাদক রশিদ রানার (৩৪৭-৫৯৯-৪১৬৮) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।