স্বদেশ ফোরামের আলোচনা ও ছড়া-কবিতা পাঠ

মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানীর অবদান চিরস্মরণীয়। তিনি বাঙালি জাতির হৃদয়ে চিরজাগ্রত থাকবেন। তিনি ছিলেন একজন খাঁটি দেশ প্রেমিক ও গণতন্ত্র প্রেমিক সাদা মনের মানুষ। পাঠ্য পুস্তকে জেনারেল ওসমানীর জীবনী অন্তর্ভুক্ত এবং জাতীয় পর্যায়ে তাঁর যথাযথ মূল্যায়ন ও মর্যাদা প্রদান এখন সময়ের দাবি।
৮ সেপ্টেম্বর রাত আটটায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম আয়োজিত ছড়া-কবিতা পাঠ ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ চন্দ্র আচার্য। সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরীর উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ, কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা শেখ আখতার উল ইসলাম, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি নজমুল ইসলাম চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্রের কমান্ডার আবদুল মুকিত চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল বাতেন ও জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএর সহসভাপতি আবদুল হাই কাইয়ূম।
ছড়া-কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন—মুক্তিযোদ্ধা নূর-ই-আযম বাবু, কবি সালেম সুলেরী, ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী, কবি কানিজ ফাতেমা, সমাজসেবক এম মজুমদার, সমাজসেবক লিয়াকত আলী, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন, কবি আবুল বাশার, ছড়াকার দেওয়ান নাসের, কবি এইচ এম ফখরুল ইসলাম, আবৃত্তিকার এম এ সাদেক, কবি ছালাবত জাং, সমাজসেবক কুতুব উদ্দিন, কবি প্রবীর আচার্য, সমাজসেবক রফিকুল ইসলাম, সমাজসেবক রজত কান্তি, জুবাইর হুসাইন প্রমুখ।
শেষে উপস্থিত সবাইকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।