স্বদেশ ফোরামের প্রীতি সম্মিলন ১৮ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরামের প্রীতি সম্মিলন ২০১৯ আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ওই দিন বিকেল পাঁচটায় জ্যাকসন হাইটসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে থাকবে স্বরচিত ছড়া-কবিতা পাঠ, ছড়া-কবিতা আবৃত্তি, দেশের গান ও প্রাণবন্ত আলোচনা।
অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের স্বদেশ ফোরামের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে ৯১৭-৪০৩-৩৭৪৬, ৩৪৭-৪০০-৯৫০৩ নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নেওয়া যাবে।