স্বদেশিদের পাশে ওসমানীনগর অ্যাসোসিয়েশন

করোনাকালে বিপন্ন এলাকাবাসীর সহযোগিতায় এগিয়ে এসেছে ওসমানীনগর অ্যাসোসিয়েশন অব আমেরিকা। দু সপ্তাহে আমেরিকায় বসবাসরত ওসমানীনগর এলাকার লোকজন মুক্ত হাতে এ তহবিলের জোগান দিয়েছেন। এই অর্থ দিয়ে ওসমানীনগরের আটটি ইউনিয়নের হতদরিদ্রদের সহায়তা দেওয়া হয়েছে।
সংগৃহীত তহবিল সঠিকভাবে বণ্টনে পরামর্শদান ও তহবিল দাতাদের ধন্যবাদ জানাতে ২০ জুন রাতে এক ভার্চ্যুয়াল সভার আয়োজন করা হয়। সভায় তহবিলে আর্থিক সহায়তা দেওয়া সবাইকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
সভা সর্বসম্মতভাবে প্রতি ইউনিয়নে ১০০ জন এতিম ও অতিদরিদ্র লোকেদের মধ্যে ১০০০ টাকা করে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কাজে ইউনিয়ন প্রতিনিধিগণ কাজী অদুদ আহমদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
ভার্চ্যুয়াল এ সভায় অংশ নেন আব্দুল কাদির, এম এ সালাম, সৈয়দ নজরুল ইসলাম, আনহার মিয়া চেয়ারম্যান, অধ্যক্ষ লুৎফুর রহমান আক্তার, সারওয়ার চৌধুরী, আজিজ আহমদ ছালিক, আলী হোসেন গজনবী, আবদুল খালিক (ফারুক মিয়া), আব্দুছ ছালিক, আমের আহমদ, জুবায়ের চৌধুরী, ফখরুল চৌধুরী, ফুলকাছ মিয়া, আনছার তফাদার, দীপু তফাদার, আবদুল মজিদ, আনহার আল-ফয়েজী, দীপংকর দেব, মাসুদুর রহমান, মতিউর রহমান, কাওসার আহমদসহ অনেক। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন কাজী অদুদ আহমদ। সভাকে সফল করার জন্য সংগঠনের সভাপতি বশীর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুছ সালাম সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।