স্বপন ভট্টাচার্যের বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনস্যুলেট জেনারেলের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে অবহিত করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
কনস্যুলেট জেনারেলের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে অবহিত করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন। ৩ সেপ্টেম্বর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনে গেলে তাঁকে স্বাগত জানান কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কনস্যুলেটের অন্য কর্মকর্তারা।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে নারীর স্বাধীনতা, সমতাভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ তার লক্ষ্যের দিকে এগিয়ে চলছে। প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখার পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বেশি করে বিনিয়োগের মাধ্যমে প্রবাসীরা আরও অবদান রাখতে পারেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সঙ্গে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সঙ্গে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ।

বক্তব্যে সরকারের বিভিন্ন সাফল্যগাথা তুলে ধরে দেশের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার জন্য কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান তিনি।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং কনস্যুলেটের কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী কনস্যুলেট জেনারেলের কার্যক্রমের প্রশংসা করেন। প্রতিমন্ত্রী অপেক্ষমাণ কনস্যুলার সেবাপ্রার্থীদের সঙ্গেও কথা বলেন এবং কয়েকজন সেবাপ্রার্থীকে নিজ হাতে পাসপোর্ট হস্তান্তর করেন। এ সময় কনস্যুলেট ও ঢাকা থেকে আগত অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি