স্বাস্থ্য কর্মকর্তাদের অবসর থেকে ফিরে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো

করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো অবসরে যাওয়া স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মকর্তাদের রিজার্ভ স্টাফ হিসেবে যোগ দিয়ে নিউইয়র্কবাসীকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্তদের জরুরি সেবা প্রদানে অভিজ্ঞ নার্সসহ সব ধরনের চিকিৎসা সেবা দানকারীদের বিশেষ প্রয়োজন বলে ১৭ মার্চ এক টুইট বার্তায় গভর্নর কুমো এই আহ্বান জানান।
গভর্নরের এই আহ্বান নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে। রাজ্যের গভর্নর ও সিটি মেয়র দুজনই অবসরপ্রাপ্ত নার্সদের বলেন, রাজ্যের এই সংকটপূর্ণ সময়ে আমরা বেশি অভিজ্ঞ নার্সদের সহায়তা চাই।