স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামায়াত মসজিদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতবিনিময় সভায় মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে পুলিশ কর্মকর্তারা
মতবিনিময় সভায় মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে পুলিশ কর্মকর্তারা

নিউইয়র্ক নগরের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদ কমিটির সঙ্গে ১৫ জুলাই পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুসলিম কমিউনিটির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। সভায় পুলিশের পক্ষ থেকে জানান হয়, করোনাকালীন আসন্ন ঈদুল আজহার জামায়াত খোলা মাঠের পরিবর্তে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে আদায় করতে হবে।

ব্রঙ্কসের বাঙালি অধ্যুষিত স্টার্লিং বাংলাবাজার এলাকায় বাংলাবাজার জামে মসজিদে আয়োজিত মতবিনিময়ে সভপতিত্ব করেন বাংলাবাজার জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলী। সাধারণ সম্পাদক মো. লালন আহমেদের পরিচালনায় সভায় এনওয়াইপিডির সাবেক পুলিশ কমিশনার জো রামোস, ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিট কর্মকর্তা ক্রজ ও ডেলাই, বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, মসজিদ ফান্ডরাইজিং কমিটির চেয়ারম্যান ডা. আবদুস সবুর, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহকোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য মো. আহসান রাসুল, শামিম উদ্দিন, বাংলাবাজার জামে মসজিদের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাটর্নি আসিফ সবুর প্রমুখ।

সভায় বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যবসায়ী গিয়াস উদ্দিনসহ করোনায় নিহতদের আত্মার মাগফিরাত ও বিশ্ব মানবতার শাস্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব আবুল কাশেম।
মতবিনিময় সভায় মসজিদ কমিটির পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহার জামায়াত খোলা মাঠে আয়োজনে প্রয়োজনীয় অনুমতিসহ পুলিশি টহল জোরদারের দাবি জানানো হয়।

সভায় স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বর্ণবৈষম্য, হামলা, ছিনতাইসহ যেকোনো অপরাধমূলক কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়। যেকোনো ক্রাইম ঘটার সঙ্গে সঙ্গে ৯১১ এ কল করে পুলিশকে সুনির্দিষ্ট ঠিকানাসহ প্রকৃত ঘটনা সংশ্লিষ্টদের জানানোরও পরামর্শ দেওয়া হয় মতবিনিময় সভায়। তাহলেই পুলিশ তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হয়।