প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবাধিকার-সংশ্লিষ্ট আইনগুলো আরও কার্যকর করতে যুক্তরাষ্ট্রকে আরও অনেক কিছুই করতে হবে বলে স্বীকার করেছে দেশটি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পুলিশের হাতে একের পর এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ব্যক্তি হত্যার ঘটনার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কাউন্সিলে গত রোববার ভাষণ দেওয়ার সময় মার্কিন জ্যেষ্ঠ প্রতিনিধি জেমস কাডোগান পুলিশের হাতে আফ্রিকান-আমেরিকানদের বর্ণবৈষ্যমের শিকার হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমাদের অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে আমাদের মানবাধিকার-সংশ্লিষ্ট আইনগুলো তাদের প্রতিশ্রুতি পূরণ করছে।’
এএফপি