স্বেচ্ছাসেবক লীগ নিউইয়র্ক স্টেট শাখার বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনার মাধ্যমে বাংলাদেশের মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে স্বেচ্ছাসেবক লীগ নিউইয়র্ক স্টেট শাখা। গত ২৫ ডিসেম্বর জ্যাকসন হাইটস ইত্যাদি পার্টি হলে এ আলোচনার আয়োজন করা হয়।

নিউ ইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ওহিদুজ্জামান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফখরুল আবেদীন আবেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবু সুবল দেবনাথ।
মহান বিজয়ের গৌরবগাঁথা ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দরুদ মিয়া রনেল, এবাদুল হক, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, এইচ এম ইকবাল, সাইদ কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দীন রুবেল ভাট, কামাল হোসাইন রাকিব, মনিরুল আলম দিপু, সহপ্রচার সম্পাদক সাদেক প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবদুল হাদি রানা, ফারুক হোসাইন, শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুজন, মুনজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিশ্বাস, এ গোফরান বিটন, দপ্তর সম্পাদক তারেক আজিজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আশরাফ আলী, প্রচার সম্পাদক মনিরুল হক আপন, অর্থ সম্পাদক আবদুল কাদেরসহ যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্ক স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতারা। সবশেষে সভাপতি মো. ওহিদুজ্জামান লিটন সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।