স্মার্ট হেলমেট প্রথম ব্যবহার হবে মিশিগানে
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ফ্লিন্ট শহরের বিশপ আন্তর্জাতিক বিমানবন্দরে মানব দেহের তাপমাত্রা মাপাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য স্মার্ট হেলমেট ব্যবহার করা হবে। বিশ্বের কোনো কোনো বিমানবন্দরে এটি ইতিমধ্যে চালু হলেও যুক্তরাষ্ট্রে এটাই প্রথম বলে জানিয়েছে বিশপ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
ইতালিয় সংস্থা কিবিজ এই স্মার্ট হেলমেট তৈরি করেছে। হেলমেটটি একই সঙ্গে একাধিক ব্যক্তির তাপমাত্রা, লাইসেন্স প্লেট শনাক্ত ও কিউআর কোড স্ক্যান করতে পারবে।
স্মার্ট হেলমেটে সরাসরি ছবি আপলোড করা যাবে। কর্মকর্তারা তা থেকে নির্দিষ্ট মুখের স্ক্যান করতে পারবেন। করোনাভাইরাস প্রতিরোধ ও যাত্রীদের সুরক্ষা দিতে প্রাথমিকভাবে এটি বিমানবন্দরে ব্যবহার করা হবে
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্ট হেলমেটে সরাসরি ছবি আপলোড করা যাবে। কর্মকর্তারা তা থেকে নির্দিষ্ট মুখের স্ক্যান করতে পারবেন। করোনাভাইরাস প্রতিরোধ ও যাত্রীদের সুরক্ষা দিতে প্রাথমিকভাবে এটি বিমানবন্দরে ব্যবহার করা হবে। তবে অন্য ক্ষেত্রেও তা ব্যবহার করা হবে। রোমের ব্যস্ততম বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চিতে ইতিমধ্যেই এই হেলমেট ব্যবহার শুরু হয়েছে।
বিশপ বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন, বিমানবন্দরে যদি কাউকে ১০০ দশমিক ৪ ডিগ্রি ফারনেহাইটের বেশি তাপমাত্রা শনাক্ত করা হয়, তবে তা সঙ্গে সঙ্গে টিকিট কাউন্টার ও বোর্ডিংয়ে ওই যাত্রীর বিমান যাত্রা নিষিদ্ধ করা হবে। যদি তিনি যাত্রী না হন, তবে তাঁকে কয়েকটি প্রশ্ন করে টার্মিনাল ত্যাগ করতে বলা হবে। উভয় ক্ষেত্রেই তাঁর এ তথ্য ট্রেসিংয়ের জন্য রেকর্ড করা হবে।
বিমানবন্দরে যদি কাউকে ১০০ দশমিক ৪ ডিগ্রি ফারনেহাইটের বেশি তাপমাত্রা শনাক্ত করা হয়, তবে তা সঙ্গে সঙ্গে টিকিট কাউন্টার ও বোর্ডিংয়ে ওই যাত্রীর বিমান যাত্রা নিষিদ্ধ করা হবে
বিমানবন্দরের পরিচালক নিনো সাপোন বলেন, এই ডিভাইসটি একই সঙ্গে একাধিক ব্যক্তির তাপমাত্রা নির্ভুলভাবে ২১ ফুট দূর থেকে পরিমাপ করতে পারে।