স্মার্টফোনের সঙ্গে বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটা করে নিজের প্রিয় স্মার্টফোনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এক ব্যক্তি। অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে।

গত সোমবার লাসভেগাস রিভিউ-জার্নালে প্রকাশিত খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস বলছে, প্রথা অনুসারে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেবল ব্যতিক্রম ছিল কনে। কারণ, সেটি ছিল একটি স্মার্টফোন। বর অ্যারন চারভেনাক একটি জ্যাকেট পরেছিলেন। কনে, অর্থাৎ, স্মার্টফোনটির বিয়ের পোশাক ছিল রক্ষাবরণ।

বিয়ের অনুষ্ঠান পরিচালনাকারী দ্য লিটল ভেগাস চ্যাপেলের কর্মকর্তা মিখাইল কেলি অ্যারন চারভেনাককে জিজ্ঞেস করেন, তিনি আইনসম্মতভাবে স্মার্টফোনটিকে নিজের স্ত্রী হিসেবে পেতে চান কি না? স্মার্টফোনটিকে ভালোবাসা, সম্মান করা, আরামে রাখা ও বিশ্বস্ত থাকার জন্য প্রতিশ্রুতিও চান ওই কর্মকর্তা। চারভেনাক সেসব প্রতিশ্রুতিও দেন।