স্মৃতি হারানোর কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের শেষ পর্যায়ে স্মৃতি হারিয়ে ফেলার সঙ্গে রক্তের একটি গ্রুপের সম্পর্ক রয়েছে। যাঁদের রক্ত এবি গ্রুপের, তাঁরা এ সমস্যায় তুলনামূলক বেশি আক্রান্ত হন। মোট জনসংখ্যার ৪ শতাংশের রক্ত এবি গ্রুপের। মস্তিষ্ককে সুস্থ বা রোগমুক্ত রাখতে পরিমিত খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে এবং ধূমপান ছাড়তে হবে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভারমন্ট কলেজ অব মেডিসিনের একদল গবেষক দেশটির ৪৫-এর বেশি বয়সী ৩০ হাজার ব্যক্তির ওপর গবেষণার পরিপ্রেক্ষিতে এ তথ্য জানিয়েছেন। নিউরোলজি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বিবিসি