স্যানিটাইজারের বোতল বিস্ফোরণে এক নারী দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যানিটাইজারের বোতল বিস্ফোরণে দগ্ধ কেট ওয়াইজ
ছবি: টুইটার থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হ্যান্ড স্যানিটাইজারের বোতল বিস্ফোরণে এক নারী দগ্ধ হয়েছেন। অঙ্গরাজ্যের রাউন্ড রক সিটির কেট ওয়াইজ নামের দগ্ধ ওই নারীকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ৩০ আগস্ট মোমবাতি জ্বালাতে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে তিন মেয়েসহ কেট ওয়াইজ সব সময় সঙ্গে স্যানিটাইজার রাখেন। গত ৩০ আগস্ট মোমবাতি জ্বালাতে গিয়ে কেটের হাতে থাকা স্যানিটাইজারের বোতলটি বিস্ফোরণ হয়। এতে কেটের শরীরে আগুন ধরে যায়। পরে তাঁর মেয়েরা সাহায্যের জন্য প্রতিবেশীদের ডাকেন। প্রতিবেশীরা প্যারামেডিক ডাকেন। পরে প্যারামেডিক কেটকে নিকটস্থ হাসপাতালে পাঠিয়ে দেন। কেটের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে।

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে তিন মেয়েসহ কেট ওয়াইজ সব সময় সঙ্গে স্যানিটাইজার রাখেন। গত ৩০ আগস্ট মোমবাতি জ্বালাতে গিয়ে কেটের হাতে থাকা স্যানিটাইজারের বোতলটি বিস্ফোরণ হয়। এতে কেটের শরীরে আগুন ধরে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন কেট স্থানীয় এক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার এক হাতে স্যানিটাইজারের বোতল ছিল। অন্য হাত দিয়ে মোমবাতি জ্বালানোর সময় তা বিস্ফোরিত হয়। মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই আমার পুরো শরীরে আগুন ধরে যায়।’

প্রতিবেদনে আরও বলা হয়, রাউন্ড রক ফায়ার ডিপার্টমেন্ট বিষয়টি তদন্ত করছে। এদিকে কেটের বন্ধু হাউসটনের ক্যাথরিন বোনেস্টিল তাঁর চিকিৎসা সহায়তায় গোফান্ডমি পেজ খুলে তহবিল সংগ্রহ করছেন। ৪ সেপ্টেম্বর পর্যন্ত তিন হাজার ৬২৭ ডলার সংগ্রহ হয়েছে। এই পেজের লক্ষ্য এক লাখ ডলার সংগ্রহ করা।