সড়ক দুর্ঘটনায় মোক্তাদির জামানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোক্তাদির জামান রোহান
মোক্তাদির জামান রোহান

বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ দেশি মিউজিকের প্রেসিডেন্ট জামান মুনিরের ১৬ বছর ৯ মাস বয়সী মেধাবী ছেলে মোক্তাদির জামান রোহান সড়ক দুর্ঘটনায় মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৮ মে হওয়া দুর্ঘটনার পর ১ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রোহান।
রোহানের বাবা জানান, মোটরসাইকেল ছিল রোহানের প্রিয় বাহন। গত ২৮ মে হিক্সভিলে নিজেদের বাড়ি থেকে কয়েক ব্লক দূরের রেস্টুরেন্ট থেকে বন্ধুর জন্মদিনের পার্টি থেকে সে বাড়ি ফিরছিল। বন্ধুদের বিদায় জানিয়ে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিল রোহান। হিক্সভিলের গুডকান্ট্রির নিউব্রিজ রোড দিয়ে ফেরার সময় একটি প্রাইভেট কার তার বাইকে ধাক্কা দিলে রোহান বাইক থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। গাড়ির আঘাতে তার মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে কোমায় চলে যায় সে। কিছুতেই জ্ঞান ফিরছিল না তার। ১ জুন তার লাইফ সাপোর্ট খুলে দিলে সে মৃত্যুবরণ করে।
লং আইল্যান্ডের লিমস মসজিদে ২ জুন বাদ-আসর ও জ্যামাইকা মুসলিম সেন্টারে বাদ-এশা মোক্তাদির জামান রোহানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন ৩ জুন লং আইল্যান্ড মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বাবা জামান মুনির সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।