প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাশ বিজ্ঞানী জেফ স্টেইনহয়ার একটি কৃত্রিম কৃষ্ণগহ্বর তৈরি করেছেন, যেখানে পদার্থ অতি-শীতল অবস্থায় ছিল। নেচার ফিজিক্স সাময়িকীর এক নিবন্ধে স্টেইনহয়ার লিখেছেন, তিনি হকিংয়ের বর্ণনার অনুরূপ এক ধরনের বিকিরণ পর্যবেক্ষণ করেছেন। হকিং ১৯৭৪ সালে বলেছিলেন, কৃষ্ণগহ্বর থেকে এ ধরনের বিকিরণ হয়। পদার্থবিদ্যার তত্ত্ব অনুযায়ী, মহাকাশের কোনো কোনো স্থানে মাধ্যাকর্ষণ এতই শক্তিশালী যে সেখান থেকে কোনো কিছুই বেরোতে পারে না, এমনকি আলোও নয়। এই স্থানগুলোকেই কৃষ্ণগহ্বর বলে।