হত্যা বৈধ করতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানের আগে যুক্তরাষ্ট্র সরকারের চার আইনজীবী এ কাজের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। অভিযানের সময় ওসামাকে হত্যা করা হলে যাতে এর বৈধতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে, তা নিশ্চিত করতেই ওই উদ্যোগ নিয়েছিল মার্কিন প্রশাসন। ওসামাকে হত্যায় প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানে কমান্ডো অভিযানের নির্দেশ দেওয়ার কয়েক সপ্তাহ আগে ওই আইনজীবীরা যৌক্তিকতা তুলে ধরে বলেন, কমান্ডোরা আল-কায়েদা নেতাকে ধরতে না পারলে তাঁকে হত্যা করতে পারবে। প্রেসিডেন্ট ওবামার আমলে জাতীয় নিরাপত্তায় আইনের অবস্থান নিয়ে প্রকাশিতব্য এক বইতে এ নিয়ে বিস্তারিত বর্ণনা থাকবে।
নিউইয়র্ক টাইমস