প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডন চার্লস স্পিরিট নামে প্রৌঢ়ের নিজের মেয়ে ও ছয় নাতি-নাতনিকে হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে তাঁর অতীত ঘেঁটে চরম দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি, মাদকাসক্তি, ঋণগ্রস্ততা, নানা অপরাধে জড়িয়ে পড়াসহ বিভিন্ন ঘটনা জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসবের জেরেই এমন করুণ পরিণতি ঘটেছে। শেষমেশ ডন আত্মহত্যা করেন। ফ্লোরিডার ছোট্ট বেল শহরে মেয়ে সারাহ স্পিরিট (২৮) ও নাতি-নাতনিদের নিয়ে থাকতেন ডন। সারাহর প্রেমিক জেমস স্টুয়ার্ট ছোট বাচ্চাদের সামনেই গাঁজা সেবন করতেন। এসব নিয়েও ক্ষুব্ধ ছিলেন ডন।
এনডিটিভি