হত্যার অভিযোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সহযোগী জেমস ব্র্যাডির মৃত্যুর ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ঘোষণা করেছেন আদালত। ৩৩ বছর আগে রিগ্যানকে হত্যার এক ব্যর্থ চেষ্টার সময় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সচিব ব্র্যাডি। পুলিশ এখন ঘটনাটির তদন্ত করবে। পক্ষাঘাতে আক্রান্ত অবস্থায় ব্র্যাডি ৭৩ বছর বয়সে গত সোমবার মারা গেছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদনে তাঁর মৃত্যুর কারণ হিসেবে মাথায় গুলির আঘাতকে দায়ী করা হয়েছে। তাই একে হত্যা হিসেবে বিবেচনা করা হবে। হামলাকারী জন হিংকলের বিরুদ্ধে এখন নতুন করে অভিযোগ আনা হতে পারে।
এএফপি