হত্যার ষড়যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনারকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন পানশালার এক পরিবেশনকারী। গতকাল বুধবার দেশটির পুলিশের বরাতে ওহিওর একটি টেলিভিশন এ কথা জানায়। মাইকেল হয়েট নামের ওই পরিবেশনকারী ওহিওর ওয়েস্ট চেস্টারের ওয়েদারিংটন কান্ট্রি ক্লাবে কাজ করতেন। আর সেখানকার জনপ্রতিনিধি বোয়েনারও বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে অসংখ্যবার ওই পানশালায় গিয়েছেন। পুলিশ জানায়, ওই দিন বোয়েনারের গাড়ির আওয়াজ শুনে হয়েট তাঁকে ‘শয়তান’ বলে গালি দেন। চাকরি যায় হয়েটের। এরপর তিনি আবারও বোয়েনারকে হত্যার হুমকি দেন। এএফপি