প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক ব্যক্তি তাঁর মেয়ে ও ছয় নাতি-নাতনিকে রাইফেলের গুলিতে হত্যার পর আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার বেল শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। গিলক্রিস্ট কাউন্টির শেরিফ রবার্ট শুলজ বলেন, হত্যাকারীর নাম ডন চার্লস স্পিরিট (৫১)। এ এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। নিহত সবচেয়ে ছোট শিশুটির বয়স মাত্র তিন মাস এবং বড় শিশুটির ১০ বছর। এ ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এক খবরে বলা হয়েছে, স্পিরিট ২০০১ সালে শিকারে গিয়ে তাঁর নয় বছরের ছেলেকে গুলি করে হত্যা করেন। তবে একে নিছক দুর্ঘটনা হিসেবে দাবি করেছিলেন তিনি।
এএফপি