হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির বনভোজন

প্রবাসী হবিগঞ্জবাসীর সংগঠন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ জুলাই ইস্ট রিভারের তীরে অবস্থিত কুইন্স বরো ব্রিজ পার্কে এই মিলন মেলার আয়োজন করা হয়। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বনভোজনের স্থান পরিণত হয় এক টুকরো হবিগঞ্জে। সকালের নাশতা শেষ করেই মাঠে শুরু হয় শিশু-কিশোরদের খেলাধুলা। ছিল বালিশ খেলা, হাঁড়িভাঙাসহ স্বামী-স্ত্রীর পানি বল খেলা।
মধ্যাহ্ন ভোজের মাইকে ভেসে আসে অতিথিদের আসন গ্রহণের ঘোষণা। মিজানুর রহমান চৌধুরী শেফাজের সভাপতিত্বে একে একে আসন গ্রহণ করেন বনভোজন কমিটির আহ্বায়ক রমিজ উদ্দীন খান, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, ফখরুল ইসলাম দেলোয়ার, এ কে ছালাম, হালিম খান, মোবাশ্বির হোসেন চৌধুরী, নাসির উদ্দীন, সৈয়দ কামাল উদ্দীন আহমদ, শাহ ফয়েজ উদ্দীন, গাজী মাহমুদুর রহমান, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি দেওয়ান বজলুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ নজমুল হাসান কোবাদ, সাবেক সভাপতি শফি উদ্দীন তালুকদার, সিনিয়র সহসভাপতি মো. আজদু মিয়া তালুকদার, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি তোফায়েল চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, রাজনীতিক সাইকুল ইসলাম, ডি এম রনেল, কমিউনিটি নেতা আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক মো. রেজাউল আজাদ ভূঁইয়া, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ টিপু, নবীগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী, ওসমানী নগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বশির আহমদ, যুবনেতা ও নবীগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন।
আলোচনা পর্ব যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন ও সদস্যসচিব রোকন হাকিম।

বনভোজনে আরও উপস্থিত ছিলেন—লিয়াকত আলী, মোন্তাসিম বিল্লাহ, আশিকুর রহমান, ফয়সল আহম্মদ, ছামছুল ইসলাম সামীম, তাজুল ইসলাম মানিক, আমীর আলী, আবদুর রহমান, ফয়সল আহমেদ খান পারভেজ, এ কে জয়, হাসান আলী, শামীম তালুকদার, জুনেদ খান, এমরান আলী, গিয়াস উদ্দীন, জুয়েল মিয়া, গোলাম রাহীম শ্যামল, সৌকত চৌধুরী, কাউচার চৌধুরী ও মহিলা সম্পাদিকা এনি চৌধুরী।
খেলায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এরপরই আকর্ষণীয় র্যাফল ড্রর প্রথম পুরস্কার বিজয়ী জেমি খানের হাতে তুলে দেওয়া হয় ৫০ ইঞ্চি টেলিভিশন। এটি স্পনসর করেন ইউনাইটেড অটো রিপেয়ার। আশরাফুল আলমের সৌজন্যে দ্বিতীয় পুরস্কার ৪২ ইঞ্চি টেলিভিশন জেতেন দেলোয়ার হোসেন মানিক, অ্যাটর্নি মঈন চৌধুরীর সৌজন্যে তৃতীয় পুরস্কার ল্যাপটপসহ সাতজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন আহ্বায়ক রমিজ উদ্দীন খান।