হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটি অব পেনসিলভানিয়ার যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শপথ ও অভিষেক অনুষ্ঠানে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটি অব পেনসিলভানিয়ার সদস্যরা
শপথ ও অভিষেক অনুষ্ঠানে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটি অব পেনসিলভানিয়ার সদস্যরা

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটি অব পেনসিলভানিয়ার যাত্রা শুরু হয়েছে। গত ২৫ ডিসেম্বর শপথ ও অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সম্প্রতি পেনসিলভানিয়ায় বসবাসরত হবিগঞ্জবাসীদের নিয়ে নতুন এ সংগঠন গঠিত হয়। শপথ ও অভিষেক অনুষ্ঠান সঞ্চালনা করেন কামরুল হাসান।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সৈয়দ শরীফ আহমেদ তাঁর বক্তব্যে পেনসিলভানিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
মোট ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন—সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান, সহসভাপতি মোহাম্মদ আশিক উদ্দীন চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ এম খান কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ শরীফ আহমেদ, সহসাধারণ সম্পাদক সোয়েব মাহমুদ, কোষাধ্যক্ষ ইমাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মারুফ, দপ্তর সম্পাদক মাহবুব আলম খান, প্রচার ও সাহিত্য সম্পাদক রিয়াদ চৌধুরী, ক্রীড়া সম্পাদক রায়হান চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ এস খান জামাল ও মহিলা সম্পাদিকা আলহামরা মিয়া শেলী।
সদস্যরা হলেন—কামরুল হাসান, মোর্শিদ কামাল চৌধুরী, মোয়াজিম হোসেন, নাজমিন চৌধুরী, ওয়াসির মিয়া, মিজানুর রহমান, সোহাগ চৌধুরী, সৈয়দ জাহেদ আহমেদ ও জামাল উদ্দীন চৌধুরী।
উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নতুন সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান।