হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালমনাইর ফ্যামিলি নাইট

আমেরিকাপ্রবাসী হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন থ্যাংকস গিভিং ডে উদ্যাপন করেছে।
দিবসটি উপলক্ষে এই সংগঠনের উদ্যোগে জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে ফ্যামিলি নাইট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মজিবুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন থ্যাংকস গিভিং ডে উদ্যাপন কমিটির আহ্বায়ক আজদু মিয়া তালুকদার, সমন্বয়কারী মোহাম্মদ শিমুল হাসান ও সদস্যসচিব ফয়সল আহমেদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—অ্যাটর্নি মঈন চৌধুরী, ওয়াসি চৌধুরী, মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, নাসির উদ্দিন, মুজাহিদ আনসারি, ইব্রাহীম খলিল বারোভুঁইয়া, জায়েদুল মুহিদ খান, আবদুর রহমান, শাহ সাদেক মিয়া, আবু সাঈদ চৌধুরী, মিয়া মো. আসকির, বিষ্ণু পদ সরকার, সুকান্ত দাস হরে, আবুল কালাম, আমীর আলী, সাদেকুর রহমান, মোস্তফা কামাল, সোহাগ আফসর, রহিম শেখ, মোশাররফ হোসেন চৌধুরী প্রমুখ।