হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ অ্যালামনাইয়ের ফ্যামিলি নাইট

আনন্দ-উচ্ছ্বাসে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফ্যামিলি নাইট ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল গত ২৬ নভেম্বর। থ্যাঙ্কসগিভিং দিবস উপলক্ষে নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এই ফ্যামিলি নাইট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউইয়র্কে বসবাসরত ঐতিহ্যবাহী বৃন্দাবন কলেজের সাবেক ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে আসা সবাই হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান অ্যাসোসিয়েশনের তরুণ আহ্বায়ক শাহ সাদিকুর রহমান। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সর্বাত্মক সহায়তায় সচেষ্ট ছিলেন সদস্যসচিব
আবু সায়িদ কুটি।
অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইব্রাহীম ভূঁইয়া রিজু ও সম্পাদক জাহেদুল মুহিত খান অনুষ্ঠানের শেষ পর্ব মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. আলমগীর মিয়া। কলেজের সাবেক ছাত্রদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুজাহিদ আলসারী, মঞ্জুর চৌধুরী, মো. ফরিদ উদ্দিন, রহমান প্রফেসর, মো. নাজিম উদ্দিন, আসকির মিয়া, লিটন চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে অনেক জনহিতকর কাজ করছে অ্যাসোসিয়েশন। এর মধ্যে উল্লেখযোগ্য রানা প্লাজার ক্ষতিগ্রস্ত হবিগঞ্জবাসীর চিকিৎসা এবং পুনর্বাসনে প্রায় ৭ লাখ টাকা ব্যয়, হবিগঞ্জে মাদকবিরোধী অভিযানে সক্রিয় অংশগ্রহণসহ নানা সমাজকল্যাণমূলক কাজ।