হলিস লাইব্রেরিতে ঈদ আনন্দ অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুইন্স লাইব্রেরি হলিস শাখায় ঈদ আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। ৮ জুন শনিবার ২০২-০৫ হিলসাইড অ্যাভিনিউয়ে এ ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠিত হবে।
ঈদ আনন্দ উৎসবে থাকবে মেহেদি সাজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ। অনুষ্ঠানটি শুরু হবে ৮ জুন বেলা ১২টায়। প্রথমেই থাকবে মেহেদি সাজের অনুষ্ঠান। সরবরাহ থাকা পর্যন্ত সবাই এতে অংশ নিতে পারবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ‘বিপা’। সব শেষে অনুষ্ঠানে আগত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হবে (সরবরাহ থাকা পর্যন্ত)। অনুষ্ঠানে কোনো প্রবেশমূল্য ছাড়াই যোগ দেওয়া যাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।