হলিস লাইব্রেরিতে বিনা মূল্যে ইংরেজি শিক্ষা ও ট্যাক্স ফাইলিং
কুইন্স লাইব্রেরি হলিস শাখায় মাধ্যমিক লেভেলের বিনা মূল্যে ইংরেজি ক্লাসের রেজিস্ট্রেশন শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ২০২-০৫ হিলসাইড অ্যাভিনিউয়ে অবস্থিত কুইন্স লাইব্রেরি হলিস শাখায় ওই দিন সকাল ১০টা থেকে এই রেজিস্ট্রেশন শুরু হবে।
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিস্ট্রেশন করা হবে, তাই আগ্রহীদের নির্দিষ্ট সময়ের আগেই লাইনে দাঁড়াতে হবে। রেজিস্ট্রেশন করতে কোনো কাগজের প্রয়োজন নেই।
এএআরপির সহযোগিতায় কম আয়ের মানুষের জন্য বিনা মূল্যে ট্যাক্স ফাইল শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। চলবে এপ্রিল মাস পর্যন্ত, সপ্তাহের প্রতি সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে। যারা এই সুবিধা নিতে চান তাঁদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সশরীরে উপস্থিত হতে হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে হলিস লাইব্রেরি ম্যানেজার আবদুল্লাহ জাহিদের সঙ্গে যোগাযোগ (টেলিফোন: ৭১৮-৪৬৫-৭৩৫৫) করা যেতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।