হাওয়াইয়ে সংঘর্ষে দুই হেলিকপ্টার বিধ্বস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে মেরিন বাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর সেগুলো বিধ্বস্ত হয়েছে। আকাশযান দুটিতে ছয়জন করে সেনাসদস্য ছিলেন। গত বৃহস্পতিবার শেষ রাতে দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার কারণ জানা যায়নি। খবর এএফপি ও বিবিসির।
কোস্টগার্ডের কর্মকর্তা সারা মির্স বলেছেন, ওয়াহু দ্বীপের কাছে দুই হেলিকপ্টারের ওই সংঘর্ষের পর সাগরে ধ্বংসাবশেষ দেখা গেছে। মেরিন কোরের ক্যাপ্টেন টিমোথি আইরিস জানিয়েছেন, সিএইচ-৫৩ পরিবহন হেলিকপ্টার দুটির সন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।