হাঙরের আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঙর
হাঙর

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ওক আইল্যান্ডের সমুদ্রসৈকতে মজা করছিল দুই কিশোর-কিশোরী। ঘণ্টা দেড়েকের ব্যবধানে দুটি পৃথক ঘটনায় দুজনই আহত হয় হাঙরের আক্রমণে। গত রোববার এই ঘটনা ঘটে।
এ সময় গ্রীষ্মের অবকাশ। বড্ড ভিড় লেগে থাকে সমুদ্রসৈকতে। বিকেল চারটার দিকে ১৪ বছরের এক কিশোরী হাঙরের আক্রমণের শিকার হয়। বাঁ হাত ও পায়ে কামড় খায় মেয়েটি। ওর কান্না শুনে ছুটে এসে রক্ষা করে কয়েকজন। তাকে দ্রুত একটি হেলিকপ্টারে করে উইলমিংটনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাঙরের কামড়ে মেয়েটির হাতের কিছু অংশ কাটা পড়েছে। তার পাটিও কাটা পড়তে পারে।
এই ঘটনার দেড় ঘণ্টার মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর হাঙরের মুখে পড়ে। ওক আইল্যান্ডের মেয়র বেটি ওয়ালেস বলেন, ছেলেটির বাঁ পায়ে কামড় বসিয়ে দেয় হাঙর। হামলার পর ছেলেটিকেও দ্রুত স্থানীয় কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে যায়। মেয়র বলছেন, সৈকতটি বন্ধ করে দেওয়া হবে কি না, সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। রয়টার্স