প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুড়াল দিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের আক্রমণকারী জেইল টমসন একজন সন্ত্রাসবাদী। এ কথা বলেছে নিউইয়র্কের পুলিশ। কর্তৃপক্ষ আরও বলছে, টমসন একজন ধর্মান্তরিত মুসলিম। কট্টরপন্থী ভাবধারায় প্রভাবিত হয়েই তিনি ওই কাণ্ড ঘটান। গত বৃহস্পতিবার কুইনস এলাকায় টমসন কুড়াল দিয়ে কুপিয়ে দুই পুলিশ সদস্যকে মারাত্মকভাবে আহত করেন। পরে পুলিশ সদস্যের ছোড়া গুলিতে তিনি নিহত হন। পুলিশ কমিশনার উইলিয়াম
ব্রাটন বলেন, টমসনের নাম পর্যবেক্ষণাধীন কোনো তালিকায় ছিল না। তবে তিনি আল-কায়েদার ওয়েবসাইট দেখতেন। মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মী টমসন সম্প্রতি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রে এবং দেশের বাইরে ‘ন্যায়বিচারহীনতার’ কথা বলতেন। তবে কোনো জঙ্গি সংগঠনের প্রতি সহানুভূতির ইঙ্গিত তাতে ছিল না।
বিবিসি