হামিদা আক্তারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামিদা আক্তার

যুক্তরাষ্ট্রপ্রবাসী টাঙ্গাইলের হামিদা আক্তার (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১২ অক্টোবর বিকেল ৫টা ৫৩ মিনিটে তিনি নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ছেলের সঙ্গে নগরের উডসাইডে বসবাস করা হামিদা আক্তার দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সদ্যপ্রয়াত হামিদা আক্তারের দেশের বাড়ি টাঙ্গাইল শহরের দিঘুলিয়া। তাঁর বাবার নাম মোহাম্মদ মুছা তালুকদার। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর এক মেয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এবং অন্য মেয়ে বাংলাদেশে বসবাস করেন। তাঁর এক ভাই বাংলাদেশে এবং অন্য ভাইবোনেরা যুক্তরাষ্ট্রে বসবাস করেন। মরহুম হামিদা আক্তার প্রবাসের সংগীত শিল্পী ফিরোজ আহমেদের খালাতো বোন।

হামিদা আক্তারের জানাজার নামাজ ১৩ অক্টোবর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ও টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইন্‌কের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।