হারলেমের বাসিন্দাদের ভোট নিয়ে চিন্তিত ব্লাজিও

আসন্ন মেয়র নির্বাচনে নিউইয়র্ক নগরের হারলেম এলাকার বাসিন্দাদের কাছে পাওয়ার জন্য বর্তমান মেয়র বিল ডি ব্লাজিও মরিয়া হয়ে উঠেছেন। এ নির্বাচনে ব্ল্যাজিওর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন রিপাবলিকান দলের মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী নিকিলো মিলোটাকিস। তাঁরা দুজনেই ১৮ সেপ্টেম্বর ‘আফ্রিকান-আমেরিকান ডে’ উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক প্যারেডে অংশ নেন। ভোটের রাজনীতির অংশ হিসেবে দুজনেই এই প্যারেডে অংশ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যে অনুষ্ঠিত মতামত জরিপে দেখা গেছে, কৃষ্ণাঙ্গদের মধ্যে ব্লাজিওর জোরালো সমর্থন রয়েছে। প্যারেডে অংশগ্রহণকারীর সংক্ষিপ্ত মতামত জানতে চাইলে তারা জানান, ‘এ নগর সবার’ এ ধারণা অব্যাহত থাকবে। এই স্লোগান ব্লাজিওর। তার নির্বাচনী প্রচারণাও এই স্লোগান ব্যবহৃত হচ্ছে।
ব্লাজিওর প্রতিদ্বন্দ্বীর (মিলোটাকিস) নামোল্লেখ না করেই প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে ব্লাজিও বলেন, ‘আমরা সবাইকে সম্মান করি। ওয়াশিং ডিসিতে কি ঘটছে, তাকে আমরা মোটেই তোয়াক্কা করি না। নিউইয়র্ক নগরে আমরা সবাইকে সম্মান করি।’
প্যারেড শুরুর আগে সম্ভাব্য ভোটারদের সামনে তাঁকে পরিচিত হওয়ার জন্য স্ট্যাটেন আইল্যান্ড থেকে নির্বাচিত অ্যাসেম্বলির নারী সদস্য মিলোটাকিস প্রায় এক ঘণ্টা প্যারেড শুরু থেকেই অপেক্ষা করেছিলেন। ওই সময় তাঁকে নানা ধরনের প্রশ্নের জবাব দিতে দেখা যায়।
ব্লাজিওকে চার বছর আগে ভোট দিয়েছেন ব্রুকলিনের ইথেল কে উইলসন ডিয়ালো (৬০)। কিন্তু বেডফোর্ড-ইউনিয়ন অস্ত্রাগারের/দুর্গের পুনঃউন্নয়ন/নির্মাণ প্রকল্পের প্রতি মেয়রের সমর্থনের কারণে উইলসন ডিয়ালোর ব্লাজিওকে আবার ভোট দিয়ে পুনর্নির্বাচিত করতে অনাগ্রহী। বহু ব্রুকলিন বাসিন্দার মতো তাঁরও আশঙ্কা, এই প্রকল্পের কারণে এলাকার বাসা ভাড়া বেড়ে যাবে এবং
নিম্ন ও মধ্য আয়ের বাসিন্দাদের এই এলাকা ত্যাগ করতে হবে।
উইলসন ডিয়ালোকে মিলোটাকিস বলেন, আমি চাই সবাই তাদের মন উন্মুক্ত রাখুন।
এই প্রকল্প সম্পর্কে ব্লাজিও বলেন, এই অস্ত্রাগারে একটি নতুন চিত্তবিনোদনসহ ৩৮৬টি ইউনিট পুনঃসজ্জিত করা হবে, যেখানে একটি পার্কও থাকবে। এই প্রকল্প অনুমোদন পেলে প্রকল্পের অংশ বিশেষের কিছু ইউনিট সাশ্রয়ী আবাসনের জন্য রাখা হবে।
প্যারেড রুটে ব্ল্যাজিও অনেকের সঙ্গে করমর্দন করেন। জনতার সঙ্গে ছবি তুলতে দাঁড়ান। অনেক
দর্শক-অংশগ্রহণকারী চিৎকার করে বলেন, আমি আপনাকে ভোট দেব।
ব্রঙ্কসের বাসিন্দা ইওয়েল (৪৫) ব্ল্যাজির সঙ্গে করমর্দন করে বলেন, ‘আমি আপনাকে আবার ভোট দেব। কারণ মেয়র নগরব্যাপী চার বছর বয়সী শিশুদের জন্য ফ্রি কিন্ডার-গার্টেন’এর ব্যবস্থা করেছেন।
ইওয়েল বলেন, মেয়রকে আরও অনেক কিছু করার ছিল। তাঁকে আরও পরিবর্তন আনার দরকার ছিল। কিন্তু এসব কাজের জন্য চার যথেষ্ট নয়।
৩১ জুলাই কুইনিপিয়্যাকে সংগৃহীত এক মতামত জরিপে দেখা গেছে, জরিপে অংশ নিয়েছেন এমন ৭০ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার ব্ল্যাজিওর প্রতি সহানুভূতিশীল। অন্যদিকে এদের মধ্যে মাত্র তিন শতাংশ মিলোটাকিসের প্রতি সমর্থন জানিয়েছেন। ৬০ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার মিলোটাকিস সম্পর্কে তেমন কিছুই শুনেননি।
এতত্সত্ত্বেও ব্লাজিও নিউইয়র্কের হারলেম এলাকা নিয়ে চিন্তিত। তিনি এখানে আরও ভালো করতে চান। তার ধারণা, প্রতিদ্বন্দ্বী হয়তো এই এলাকায় তার চেয়ে ভালো অবস্থানে রয়েছেন।