হার্ভার্ডে পড়ার সুযোগ পেলেন জাহানারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহানারা মেহেরিন
জাহানারা মেহেরিন

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পেয়েছেন জাহানারা মেহেরিন পাটোয়ারী পালকী।
মেরিল্যান্ডে বাংলাদেশি ব্যবসায়ী ও সমাজসেবক কবির পাটোয়ারী এবং পারভীন পাটোয়ারীর একমাত্র মেয়ে জাহানারা মেহেরিন পাটোয়ারী পালকী। তিনি বর্তমানে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন।
২৭ জানুয়ারি থেকেই পালকী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করবেন। মেয়ে পালকীর জন্য দোয়া চেয়েছেন তাঁর বাবা কবির পাটোয়ারী ও মা পারভীন পাটোয়ারী।