প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন শিল্পী ইউকো ওনো (৮৩) ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ নিয়ে নিউইয়র্কের এক হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র। ওনোর স্ট্রোক হয়েছিল বলে গুজব ছড়ানোর প্রেক্ষাপটে ছেলে সান ওনো লেনন বলেন, তাঁর মা ঠিক আছেন। ইউকো ওনো জনপ্রিয় রক ব্যান্ড বিটলস্-এর সহপ্রতিষ্ঠাতা প্রয়াত জন লেননের দ্বিতীয় স্ত্রী। নিউইয়র্কের যে ভবনের বাইরে জন লেনন খুন হয়েছিলেন, সেই ভবনেই এখনো বাস করছেন ইউকো ওনো। শুক্রবার রাতে ওই বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দেখা গেলে ইউকো ওনোকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। তবে বলা হচ্ছে, চিকিৎসকের পরামর্শেই এক রাত হাসপাতালে কাটান তিনি। গতকাল শনিবারই হাসপাতাল থেকে তাঁর ছাড়া পাওয়ার কথা ছিল।
বিবিসি