হাসপাতালে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার নার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের আক্রান্ত হয়েছিলেন, সম্প্রতি তিনি সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ্য হয়ে আবার নিজের কর্মস্থল নিউইয়র্ক নগরের বেলভিউ হাসপাতালে যাচ্ছিলেন করোনায় আক্রান্ত মানুষকে সেবা দিতে।যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন তিনি। ৬০ বছর বয়সী এই নার্সের নাম মার্থা টসকানো।

মার্থা সিক্স ট্রেন থেকে নামার পর পরই তিন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে শারিরীকভাবে লাঞ্ছিত করে। এ সময় আহত নার্সের চিৎকার শুনে ওই পথ দিয়ে যাওয়া গাড়ির তিন আরোহী তার সাহায্যে এগিয়ে আসে।

ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ডেসওহান হ্যারিসন (১৯) নামের এক তরুণসহ এবং ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে হ্যারিসনের দীর্ঘ কারাবাসের রেকর্ড রয়েছে। তিনজনকেই নগর কর্তৃপক্ষের দেওয়া শেল্টার হোম থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।