হিউস্টনে বাংলাদেশ-আমেরিকান সোসাইটির তিন অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোসাইটি অব গ্রেটার হিউস্টনের উদ্যোগে মহারাজা হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দর্শকেরা
সোসাইটি অব গ্রেটার হিউস্টনের উদ্যোগে মহারাজা হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দর্শকেরা

হিউস্টনে একসঙ্গে অনুষ্ঠিত হলো তিন অনুষ্ঠান। গত ১৫ জুলাই বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টনের উদ্যোগে মহারাজা হলে ঈদ পুনর্মিলনী ২০১৭, গ্র্যাজুয়েশন সিরিমোনি ও কমেডি নাইট উদ্যাপন করা হয়। নানা বয়স ও পেশার হিউস্টনবাসী বাংলাদেশিরা এতে যোগ দেন।
ঈদ পুনর্মিলনী এমনিতেই আনন্দের উৎস হয়ে আসে। এর সঙ্গে সদ্য হাইস্কুল গ্র্যাজুয়েট ও তাঁদের মা-বাবাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির অন্যতম জনপ্রিয় ব্যক্তি আসাদুজ্জামান কিরণ। আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ইমতিয়াজ আহমেদ পাভেল। এ ছাড়া শিবলী, আরিফসহ সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্যরা এতে সহযোগিতা করেন। আর অনুষ্ঠানের শুরু থেকেই অভ্যর্থনা থেকে শুরু করে সোসাইটির কার্ড নবায়ন পর্যন্ত সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন সোসাইটির জিএস ড. ইঞ্জিনিয়ার আনোয়ারুল বাসার।

কমেডিয়ান নাভিদ মাহবুবের পরিবেশনা উপভোগ করছেন দর্শকেরা
কমেডিয়ান নাভিদ মাহবুবের পরিবেশনা উপভোগ করছেন দর্শকেরা

অনুষ্ঠানে সদ্য স্নাতকদের উদ্দেশে সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মাদ কামরুল হাসান বলেন, বাংলাদেশি-আমেরিকান গ্র্যাজুয়েটদের ইতিহাস রচনা করতে
হবে। তারা যেন শুধু বাংলাদেশ বা আমেরিকার না হয়ে সারা বিশ্বের সামনে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারে।
গ্র্যাজুয়েটদের সংবর্ধনা প্রদানের পর শুরু হয় নৈশভোজ। ২২টি পদের সমাহারে নৈশভোজ শেষে কিছুটা বিরতি দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান কমেডি নাইট। এতে প্রাণবন্ত কৌতুক পরিবেশন করেন নাভিদ মাহবুব।
সোসাইটির পরিচালকদের মধ্যে
মাহমুদ কামরুল হাসান, নাতিকা খন্দকার, নিলুফার ইয়াসমিন, মুকুল, ডা হান্নান খান, ইফতেখার আলম, মুনিরা জামান, চমন চৌধুরী, মধুমিতা বড়ুয়া, তাহমিনা সুলতানা, মুহাম্মদ আরেফিন (আরিফ) ও মো. শামছুল আলম উপস্থিত ছিলেন।