হিরোশিমায় কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক আন্তর্জাতিক সম্মেলনের সুবাদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল রোববার জাপানের হিরোশিমায় গিয়েছেন।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ফেলা আণবিক বোমায় ধ্বংস হওয়ার পর তিনিই হিরোশিমা সফর করা সর্বোচ্চ মার্কিন নেতা। শহরটিতে এখন জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে। সন্ত্রাসবাদ, মধ্যপ্রাচ্যসংকট এবং অভিবাসী সমস্যা নিয়ে আলোচনা
হওয়ার কথা রয়েছে এই সম্মেলনে। পাশাপাশি স্বাগতিক জাপান বিশ্বে পরমাণু অস্ত্র কমিয়ে আনার লক্ষ্যে হিরোশিমার চেতনাকে ব্যবহার করতে চাইছে। আজ সোমবার হিরোশিমায় নিহত ব্যক্তিদের স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানাবেন জন কেরি।