হিলারি আগে থেকেই জানতেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। সেগুলোর মধ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর
প্রচারণা বিমানে হালকা মেজাজে হিলারি l এএফপি
প্রচারণা বিমানে হালকা মেজাজে হিলারি l এএফপি

বিতর্কের ‘প্রশ্ন ফাঁস’ নিয়ে ট্রাম্প শিবিরের অভিযোগ যে আংশিক সত্য, তার এক প্রমাণ মিলেছে। তবে ট্রাম্প নয়, বার্নি স্যান্ডার্সের সঙ্গে বাছাই পর্বের বিতর্কে হিলারিকে কিছু প্রশ্ন আগাম জানিয়ে দিয়েছিলেন সিএনএন -এর বিশ্লেষক ডোনা ব্রাজিল। পরে তিনি ডেমোক্রেটিক পার্টির সভাপতি নির্বাচিত হন।

উইকিলিকস এর ফাঁস করা এক ই-মেইল থেকে জানা গেছে, ডোনা ব্রাজিল ক্লিনটন ক্যাম্পেইনের চেয়ারম্যান জন পডেস্টাকে এক বার্তায় জানান, স্যান্ডার্সের সঙ্গে পরবর্তী বিতর্কে দর্শকদের মধ্য থেকে জিজ্ঞেস করা হবে, মিশিগানের ফ্লিন্টে সরবরাহের পানীয় জলে যে উচ্চমাত্রায় ক্ষতিকর সিসা পাওয়া গেছে, তা রোধ করতে তাঁরা দুজন কী ব্যবস্থা নেবেন।