হিলারি জিতলে কী হবে তাঁর স্বামীর পদবি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন ও বিল ক্লিনটন
হিলারি ক্লিনটন ও বিল ক্লিনটন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কড়া নাড়ছে দরজায়। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন না রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা জানা যাবে একদিনের ব্যবধানে। দেশটির নাগরিকেরা তাঁদের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নেবেন তাও জানা যাবে। ৫৮ তম এই নির্বাচনের শেষের দিকের এসে অনেক প্রশ্নের একটি হলো হিলারি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পদবি কি হবে?


মার্কিন প্রেসিডেন্টের ইতিহাসে এখন পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হননি। পুরুষ প্রেসিডেন্টের স্ত্রী যুক্তরাষ্ট্রে ফার্স্ট লেডি হিসেবে পরিচিত। কিন্তু হিলারি প্রেসিডেন্ট হলে বিল বিল ক্লিনটনের পদবির বিষয়ে চলছে নানান আলোচনা।

আরকানের সাবেক গভর্নর ক্লিনটন ১৯৯২ এবং এর চার বছর পর ১৯৯৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

অনুমোদিত শিষ্টাচার বিশেষজ্ঞ লিসা গ্রোট বলেন, যুক্তরাষ্ট্রে ছয়জন নারী গভর্নর রয়েছেন। তাদের স্বামীকে ‘ফার্স্ট জেন্টেলম্যান’ বলা হয়। কিন্তু প্রেসিডেন্টের স্বামীর জন্য এখনো কোনো নিয়ম তৈরি হয়নি। একজন একবার প্রেসিডেন্ট হলে সারা জীবন প্রেসিডেন্ট। তখন সেটিও তার নামের শিরোনাম হয়।

হোয়াইট হাউস হিস্টরিকাল অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞ আলিদা ব্ল্যাক বলেছেন, বিল ক্লিনটনের উপাধি একই থাকবে। যখন সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট একই অনুষ্ঠানে যোগ দেবেন তখন উদাহরণ স্বরূপ এভাবে সম্বোধন করা হবে ‘প্রেসিডেন্ট ক্লিনটন ও সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন’। তিনি আরও বলেন, এর আগে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বুশ ও সাবেক প্রেসিডেন্ট বুশ ছিলেন। তারা একসঙ্গে হলে তাদের এভাবেই সম্বোধন করা হতো।

আলিদা ব্ল্যাক বলেছেন, ক্লিনটন প্রেসিডেন্ট হলে তার সঙ্গে কাজ করা প্রেসিডেনশিয়াল প্রোটোকলের অফিস এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। হিলারি ক্লিনটন যদি কোনো প্রেসিডেন্টকে বিয়ে না করতেন তবে স্বামীকে ফার্স্ট জেন্টেলম্যান হিসেবে উপাধি দেওয়া যেত। কিন্তু তার স্বামী ‘সাবেক প্রেসিডেন্ট’, ‘ফার্স্ট জেন্টেলম্যান’ নন।

সমস্যা হচ্ছে- যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিকে ‘ফ্লোটাস’ (ফার্স্ট লেডি অব দ্য ইউনাইটেড স্টেটস) শব্দে যতটা শ্রুতিমধুর শোনায় ফার্স্ট জেন্টেলম্যান অব দ্য ইউনাইটেড স্টেটসের সংক্ষিপ্ত রূপ অতটা শ্রুতিমধুর নয়। নির্বাচিত হলে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন হিলারি। এরপরই হয়তো জানা যাবে বিল ক্লিনটনের পদবি কি হবে।