হিলারি বিশ্ব মিথ্যুক: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের তীব্র নিন্দা করেছেন।
নিউইয়র্কেে নিজের পাঁচ তারকা হোটেল ট্রাম্প সোহোতে এক ভাষণে হিলারিকে ‘বিশ্বমানের মিথ্যুক’ এবং এযাবৎকালের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে ‘সম্ভবত সবচেয়ে অসৎ’ বলে আখ্যায়িত করেন ট্রাম্প। বাণিজ্য, পররাষ্ট্রনীতি ও অভিবাসন বিষয়ে হিলারির রেকর্ডের তীব্র নিন্দা করেন তিনি। হিলারি তাঁর প্রতিদ্বন্দ্বীকে ‘বিপজ্জনক’ আখ্যা দেওয়ার পরদিনই ট্রাম্প হিলারির বিরুদ্ধে এ বাক্যবাণ ছুড়লেন।