হিলারি মুসলিমদের টানছেন, ট্রাম্প হিন্দুদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। সেগুলো মধ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর

অন্যদিকে ট্রাম্প ‘মুসলিম নিষিদ্ধ’ আন্দোলনের জন্য আমেরিকার মুসলিমদের কাছে ধিক্কৃত হয়েছেন। তবে মুসলিমদের প্রতি এই বিরুদ্ধ মনোভাব তাঁকে আমেরিকার হিন্দুদের মধ্যে জনপ্রিয় করেছে। ‘হিন্দুস ফর ডোনাল্ড ট্রাম্প’ নামে একটি ফেসবুক পাতা খোলা হয়েছে, তাতে পদ্মাসনে সমাসীন ট্রাম্পের একটি ছবি রয়েছে। তাঁদের অধিকাংশই ভারতের ক্ষমতাসীন বিজেপির সমর্থক। দক্ষিণপন্থী হিন্দু জাতীয়তাবাদীদের সমর্থনে প্রীত হয়ে ট্রাম্প গত সপ্তাহে হিন্দু রিপাবলিকানদের আমন্ত্রণে নিউ জার্সির একটি হিন্দু মন্দিরে প্রায় পাঁচ হাজার লোকের এক সমাবেশে ভাষণ দেন। এই সমাবেশের উদ্দেশ্য ছিল ‘মুসলিম সন্ত্রাসীদের হাতে আক্রান্ত কাশ্মীরি পণ্ডিত ও বাংলাদেশের হিন্দুদের জন্য অর্থ সংগ্রহ’। আগামী সপ্তাহে দিওয়ালি উপলক্ষে ভার্জিনিয়ার শান্টিলিতে আরেক হিন্দু মন্দিরে যাচ্ছেন ট্রাম্প-কন্যা ইভানকা।

সংখ্যার কথা হিসাবে আনলে হিন্দু-মুসলিমের এই লড়াইতে হিলারিই অধিক লাভবান। আমেরিকায় মুসলিমদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ। অন্যদিকে হিন্দুদের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ।