হিলারিকে নিয়ে ওবামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হতে পারলে হিলারি ক্লিনটন হতে পারেন ‘মহান প্রেসিডেন্ট’। সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে নিয়ে এ মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পাওয়া হিলারিকে নিজের ‘বন্ধু’ হিসেবে বর্ণনা করেন। বলেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি নির্বাচিত হলে একজন ‘মহান প্রেসিডেন্ট’ হবেন। ৬৭ বছর বয়সী হিলারি ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নেমে ওবামার কাছে হেরে যান। এএফপি