হিলারি ১৭ লাখ ভোট বেশি পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন অন্তত ১৭ লাখ বেশি পপুলার ভোট পেয়েছেন। তবে সামগ্রিক ভোটে তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরেছেন।

গণনার বাকি ছিল যেসব ব্যালট, সেগুলো হিসাব করে দেখা যায়: হিলারি সব মিলিয়ে ৬ কোটি ৩৬ লাখ ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ১৯ লাখ। এই হিসাব অনুযায়ী হিলারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে একমাত্র বারাক ওবামা বাদে যেকোনো প্রার্থীর চেয়ে বেশি পপুলার ভোট পেয়েছেন। আর কুক পলিটিক্যাল রিপোর্ট বলছে, এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি ৪৮ শতাংশ ভোট এবং ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি ৪৬ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছে।

জনগণের ভোটে হিলারির ভাগ বেশি হলেও নির্বাচনের সামগ্রিক ফলাফল তাঁর অনুকূলে নেই। কারণ, ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে তিনি ট্রাম্পের চেয়ে পিছিয়ে পড়েন। নতুন প্রেসিডেন্ট কে হবেন, সেটা ওই ভোটের ফলাফলেই চূড়ান্ত হয়। এই ব্যবস্থা অনুযায়ী প্রতিটি অঙ্গরাজ্যে সুনির্দিষ্টসংখ্যক কলেজ ভোট পেতে হয়। আর সেটা নির্ধারিত হয় সেই অঙ্গরাজ্যের জনগণের ভোটের অনুপাতে। ট্রাম্প এ পর্যন্ত ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করেছেন। আর তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি পেয়েছেন ২৩২টি ইলেকটোরাল কলেজ ভোট।