হিলারিকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত ই-মেইল ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে জিজ্ঞাসাবাদ করেছে সে দেশের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)। একজন মুখপাত্র বলেছেন, এটি ছিল স্বতঃপ্রণোদিত সাক্ষাৎকার। পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ও তাঁর সহযোগীরা সরকারি গোপনীয় তথ্য ব্যক্তিগত ই-মেইল সার্ভারের মাধ্যমে পাঠিয়েছিলেন বলে অভিযোগ। হিলারি গোপনীয় তথ্য পাঠাতে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেছেন, কাজের সুবিধার জন্য নিজের ব্ল্যাকবেরি থেকে ব্যবহারের জন্য কিছু বিশেষ ই-মেইল ঠিকানা তৈরি করেন।