প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কাল রোববার ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষে প্রার্থিতা ঘোষণা দিতে পারেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ঘোষণা আসতে পারে বলে সাবেক ফার্স্ট লেডি হিলারির ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়েছে। ওই সূত্র জানায়, প্রার্থিতার ঘোষণা দিয়ে হিলারি প্রার্থী বাছাই-প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ কেন্দ্র আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য সফরে যাবেন। এর আগে ২০০৮ সালে দলীয় মনোনয়ন চেয়ে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে হার মানেন হিলারি।
রয়টার্স