হিলারির জন্য হাজার নারকেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলাডেলফিয়ায় সংগীতশিল্পী কেটি পেরিকে নিয়ে এক প্রচারসভায় হিলারি ক্লিনটন l এএফপি
ফিলাডেলফিয়ায় সংগীতশিল্পী কেটি পেরিকে নিয়ে এক প্রচারসভায় হিলারি ক্লিনটন l এএফপি

শ্রীলঙ্কার জাফনায় তামিল সম্প্রদায়ের কিছু মানুষ আসন্ন মার্কিন নির্বাচনে হিলারি ক্লিনটনের জয়ের জন্য এক হাজারের বেশি নারকেল ভাঙার পরিকল্পনা করেছেন। দেশটির সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে তামিলদের সমস্যা সমাধানে হিলারির জয় খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা।
তামিল-নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় প্রাদেশিক কাউন্সিলের তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের সদস্য এম কে শিভাজিলিঙ্গম বলেন, ‘নির্বাচন সামনে রেখে হিলারিকে আশীর্বাদ করার জন্য ৮ নভেম্বর আমরা ১০০৮টি নারকেল ভাঙব।’ জাফনার ঐতিহাসিক কান্দাস্বামী মন্দিরে এ অনুষ্ঠান হবে। এ ছাড়া জাফনার প্রধান গির্জায় ১০০৮টি মোমবাতিও জ্বালানো হবে।
এম কে শিভাজিলিঙ্গম বলেন, শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন, নির্বাচনে হিলারি জয়ী হলে তা তাঁদের সমস্যার সমাধানে কাজে দেবে। হিলারির নেতৃত্বাধীন মার্কিন সরকারের হস্তক্ষেপ ছাড়া সংখ্যালঘু এই সম্প্রদায়ের সমস্যার সমাধান হবে না বলে মনে করেন তাঁরা।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তামিলদের সঙ্গে পুনর্মিলনীর যে চেষ্টা করছেন, ওবামা প্রশাসন তাতে সমর্থন দিয়েছে। গত বছর মাহিন্দা রাজাপক্ষকে নির্বাচনে পরাজিত করে প্রেসিডেন্ট হয়েছিলেন সিরিসেনা। রাজাপক্ষে মূল সমর্থন পেয়েছিলেন সিংহলিদের কাছ থেকে। তবে সিরিসেনা তামিলদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেন।