হিলারির দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করায় তিনি অনুতপ্ত। গত শুক্রবার সংবাদ টিভি চ্যানেল এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি দুঃখিত। এটা বিভ্রান্তির সৃষ্টি করেছে।’ হিলারি বলেন, তিনি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে ভালো করতেন। ২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট পার্টি থেকে মনোনয়নপ্রার্থী হিলারির রাষ্ট্রীয় বিষয়ে যোগাযোগে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করার বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সমালোচকেরা বলছেন, তাঁর (হিলারি) ব্যবহৃত ব্যক্তিগত ই-মেইল পদ্ধতি নিরাপদ ছিল না।
বিবিসি