প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে ডেমোক্র্যাট নেতা হিলারি ক্লিনটন ও রিপাবলিকান জন কাসিচকে দেখতে যান বলে সম্পাদকীয়তে জানিয়েছে দেশটির দৈনিক পত্রিকা নিউইয়র্ক টাইমস। পত্রিকাটি বলেছে, আধুনিক ইতিহাসে অন্যতম যোগ্য প্রার্থী হলেন হিলারি। আর রিপাবলিকান শিবিরে একমাত্র সম্ভাব্য পছন্দ হলেন জন কাসিচ। নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী বাছাই আজ সোমবার আইওয়া ককাসের মধ্য দিয়ে শুরু হবে। এর দুই দিন আগে নিউইয়র্ক টাইমস পত্রিকাটির অনলাইন সংস্করণ ও রোববার প্রিন্টে সংস্করণ এই পক্ষাবলম্বনের ঘোষণা দেওয়া হয়। হিলারির অন্যতম প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্সের প্রশংসা করলেও পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর মত হলো, হিলারির প্রস্তাবিত নীতি-ধারণা কিংবা তার মতো অভিজ্ঞতার পরিসর নেই বার্নি স্যান্ডার্সের।
বিবিসি