হিলারির প্রচার কার্যালয়ে সন্দেহজনক খামে 'সাদা পাউডার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা কার্যালয়গুলোতে খামে করে সন্দেহজনক ‘সাদা পাউডার’ পাঠানো হয়েছে। নিউইয়র্কের কার্যালয়ে পাঠানো এই খামে থাকা ‘সাদা পাউডারে’ ঝুঁকির আশঙ্কা নেই বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট টমাস অ্যান্টোনেটি বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রথমে খামটি ম্যানহাটনে হিলারির প্রচার কার্যালয়ে পাঠানো হয়। এরপর সেখানকার কর্মীরা খামটি ব্রুকলিনে তাঁর (হিলারি) সদর দপ্তরে পাঠান।

স্বাস্থ্য দপ্তর এই পাউডার নিরীক্ষা করে দেখছে উল্লেখ করে অ্যান্টোনেটি আরও বলেন, প্রাথমিক তদন্তে এটাতে ক্ষতিকর কিছু নেই বলে নিশ্চিত হওয়া গেছে। তারপরও আমরা পরীক্ষা করে দেখছি এটা কী ধরনের পদার্থ। এই মুহূর্তে আমরা বলতে পারি এতে বিষাক্ত বা মৃত্যুর কারণ হতে পারে এমন কিছু নেই।