হিলারির বিজ্ঞাপনে খিজির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুলাই মাসে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে তারকা সম্মান পেয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত খিজির খান। সম্মেলন মঞ্চ থেকে এক ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন। খিজির খানের ছেলে হুমায়ুন খান ইরাক যুদ্ধে নিহত হন। সে কথা স্মরণ করিয়ে দিয়ে খিজির খান বলেছিলেন, ঢালাওভাবে মুসলিম আগমন নিষিদ্ধের যে দাবি ট্রাম্প করেছেন, তা অনৈতিক ও মার্কিন-চরিত্রবিরোধী।
সেই খিজির খান এবার হিলারি ক্লিনটনের নির্বাচনী বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। প্রায় এক মিনিট দীর্ঘ এই বিজ্ঞাপনে তিনি মনে করিয়ে দেন যে তাঁর ২৭ বছর বয়সী ছেলে, মার্কিন সেনাবাহিনীর ক্যাপ্টেন হুমায়ুন খান সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে নিহত হয়েছিলেন। সেনা সদস্যের পোশাক পরিহিত হুমায়ুন খানের ছবি দেখিয়ে খিজির খান ট্রাম্পের প্রতি প্রশ্ন ছুড়ে দেন, ‘আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ট্রাম্পের আমেরিকায় আমার ছেলের কোনো স্থান আছে কি?’