হিলারির রানিংমেটের তালিকায় তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

হিলারি ক্লিনটনের নির্বাচনী দপ্তর থেকে স্বীকার করা হয়েছে, তিনজন সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর বিষয়ে তারা গভীরভাবে ভাবনাচিন্তা শুরু করেছে। এই তিনজন হলেন ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত উদারনৈতিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন, ওবামা প্রশাসনের আবাসনমন্ত্রী হুলিয়ান কাস্ত্রো ও ভার্জিনিয়া থেকে নির্বাচিত সিনেটর টিমকেইন।
তাঁদের রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি আর্থিক ও অন্যান্য অবস্থান খুঁটিয়ে দেখা হচ্ছে। এই তিনজনের বাইরে সিনেটর শ্যারড ব্রাউন ও সিনেটর কোরিবুকারও আলোচিত হচ্ছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
প্রেসিডেন্ট হিসেবে নভেম্বরের নির্বাচনে কে হিলারিকে সবচেয়ে বেশি সাহায্য করায় সক্ষম, প্রধানত এ বিবেচনাতেই রানিংমেট নির্ধারণ করা হবে। তবে তাঁর সঙ্গে মেজাজে বনিবনা হয় কি না, সে বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। একাধিক ডেমোক্রেটিক সূত্র উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হিলারি নিজে এমন কাউকে খুঁজছেন প্রয়োজন পড়লে যিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণে পুরোপুরি প্রস্তুত। তাঁর দলের নেতা ও কর্মীদের প্রণোদিত করায় সক্ষম, সেই প্রার্থীর যদি এমন গুণাবলি থাকে, তাহলে তা হবে সর্বোত্তম।
জুলাই মাসে দলের সম্মেলনের আগে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে না বলে দলের কর্মকর্তারা জানিয়েছেন।